ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর সঙ্গে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল,দল থেকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার
  • আপডেট ০২:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 14

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমান ও এক নারীর অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরালের পর তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে এক নারীর সঙ্গে ওবায়দুর রহমানের ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

জেলা বিএনপির ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, নৈতিক স্খলনজনিত অপরাধের সঙ্গে জড়িত থাকার অপরাধে আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দলীয় সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে দলীয় সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে জানতে মো. ওবায়দুর রহমানের মোবাইলে ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি।

ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যাওয়ায় জেলা বিএনপির সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

নারীর সঙ্গে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল,দল থেকে বহিষ্কার

আপডেট ০২:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬