শিরোনামঃ
বগুড়ায় ইয়াকুবিয়া স্কুল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার
- আপডেট ০৯:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 29
বগুড়ার ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৯৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতীকী ডিসপ্লে প্রদর্শনে প্রশংসিত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শহরের জলেশ্বরীতলা ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয় চত্বরে বার্ষিক কর্মসূচি উদ্বোধন করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি। কুচকাওয়াজ প্রদর্শনী চলাকালে অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন অতিথিরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, মননশীলতা, শারীরিক, শৃঙ্খলাবোধ, সৃজনশীলতা বৃদ্ধি ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতা একটি বড় প্ল্যাটফর্ম। শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও উৎসাহিত করাসহ অনুপ্রেরণা জোগাতে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের পরিচালনা পর্ষদ সভাপতি ও বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাড. হামিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ।
উৎসবমুখর মিলনমেলায় শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন, শিশু-কিশোরসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন কর্মকান্ডের ওপর ডিসপ্লে প্রদর্শনী করে।
ট্যাগ










