নাহিদ-হাসনাতরা গাদ্দারি করেছিল,অভ্যুত্থানের নায়ক তারেক রহমান,আলাউদ্দিন সরকার
- আপডেট ০৭:১৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 41

নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিসরা ফ্যাসিস্ট হাসিনার ভাতের হোটেলে গিয়ে গাদ্দরি করেছিল বলে মন্তব্য করেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। তিনি বলেছেন, দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থানের পটভূমি রচনা করেছিলেন তারেক রহমান।
এনসিপির কয়েকজন নেতা আপত্তিকর বিতর্কিত কর্মকান্ড চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, তাদের কুৎসিত আক্রমণ রাজনৈতিক শিষ্টাচার ও শালীনতার পরিপন্থী। চব্বিশের জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নাহিদ-হাসনাতরা ডিবি হারুনের হোটেলে ভাত খেয়ে দেশ জাতির সাথে গাদ্দারি করেছিল। তারা আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছিল। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পরিচালিত সেই ভাতের হোটেল বন্ধ হওয়ার দিন।
বুধবার (৫ আগস্ট) বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন। বিপ্লবী ছাত্র-জনতার রক্তস্নাতের দ্বিতীয় বর্ষপূর্তি ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পৌর শহরে বিজয় শোভাযাত্রা করা হয়।
আলাউদ্দিন সরকার আরও বলেন, এনসিপি নেতারা খালি কলসি বাজাচ্ছে। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পরিবার নিয়ে অশ্রাব্য ভাষায় গুরুতর কটূক্তি, ব্যক্তিগত আক্রমণ করছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের অপতৎপরতা রুখে দেওয়া হবে। অভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি একদিনে তৈরি হয়নি। নির্বাসিত থেকেও সক্রিয় ছিলেন তারেক রহমান। তিনিই পটভূমি রচনার প্রধান নায়ক।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াসিন আলী, পৌর সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু।
বিজয় শোভাযাত্রায় উপজেলা কৃষকদল সভাপতি ইসকান্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাবেক কাউন্সিলর আবু সাঈদ মিলন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহমেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরুন্নবী প্রমূখ উপস্থিত ছিলেন।










