যুবদল নেতা ফোরকান হত্যা মামলায় যুবলীগ নেতা নয়ন গ্রেফতার
- আপডেট ১২:০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 31
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ফোরকান আলী হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. নজরুল ইসলাম নয়ন (৫২)-কে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত নয়ন শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ফুলকোট গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ নভেম্বর শাজাহানপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নয়ন এজাহারনামীয় আসামি। মামলাটিতে পেনাল কোডের বিভিন্ন ধারা সহ বিস্ফোরক উপাদানবলি আইনের ৩/৪ ধারায় হত্যা, হত্যাচেষ্টা, মারধর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় ৪০০ জনসহ সর্বমোট ৫৬০ জনকে আসামি করা হয়।
গ্রেফতারের বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফোরকান হত্যা মামলার এজাহারনামীয় আসামি নয়নকে সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট মোবারক মার্কেট থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে মঙ্গলবার (২৮ জুলাই ) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।






















