ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার
  • আপডেট ০৬:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 75

বগুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা, ঋণের চেক হস্তান্তর ও গাছের চারা বিতরণ করা হয়েছে। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, প্রতিপাদ্যে এই আয়োজন করে বগুড়ার পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।

সোমবার জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এরআগে তিনি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বগুড়ার উপপরিচালক মো. মাহফুজুর রহমান। বিএনপির কেন্দ্রীয় সদস্য ও ইউসিসিএ সভাপতি জয়নাল আবেদীন চান, বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ঋণের ৮০ হাজার টাকার চেক মনজু ইসলাম এবং ৬৪ হাজার টাকার চেক রাবেয়া ইসলামের হাতে হস্তান্তর করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি রেজাউল করিম বাদশা এমপি। পল্লী উন্নয়নকে আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ বান্ধব কর্মকান্ডে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বক্তারা।

এদিন, বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বাদ আছর মসজিদ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান। জেলা বিএনপির রেজাউল করিম বাদশা এমপি, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক আহসানুল তৈয়ব জাকির উপস্থিত ছিলেন।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

বগুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট ০৬:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬