ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করায় নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ ​

স্টাফ রিপোর্টার
  • আপডেট ১০:২০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 21

বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার নিয়ে এনসিপি নেতাদের অশালীন কটূক্তিসহ ব্যক্তিগত আক্রমণ করায় বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এনসিপির কেন্দ্রীয় দুই নেতাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা।

শনিবার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।

বক্তারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে অবাঞ্ছিত ঘোষণা করে। কয়েকজন নেতার আপত্তিকর বিতর্কিত কর্মকান্ডসহ কুৎসিত আক্রমণ রাজনৈতিক শিষ্টাচার ও শালীনতার পরিপন্থী।

​প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি তৌহিদুর রহমান খান শামীম চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল,​কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন।

​উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন,​উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পালিন, সাধারণ সম্পাদক আরএইচ নূরনবী।

​প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয়তায় বিভ্রান্ত হয়ে এনসিপি নেতারা শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছে উল্লেখ করে ভবিষ্যতে কুরুচিপূর্ণ মন্তব্য করা হলে রাজপথে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করেছেন বক্তারা।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করায় নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ ​

আপডেট ১০:২০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬