ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংস্কৃতিক অঙ্গন আরও গতিশীল হচ্ছে, গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদ প্রশাসক

স্টাফ রিপোর্টার
  • আপডেট ০৭:৪৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 16

প্রধানমন্ত্রী তারেক রহমান সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বগুড়া জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। তিনি বলেছেন, লক্ষ্য বাস্তবায়নে সাংস্কৃতিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই মিলে অসাম্প্রদায়িক, মানবিক ও সমৃদ্ধ সাংস্কৃতিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করতে হবে।

বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে শুক্রবার রাতে স্বপ্নচূড়া শিল্পী গোষ্ঠীর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসাস বগুড়া জেলা শাখার আহ্বায়ক ওয়াহিদ মুরাদ।

জেলা পরিষদ প্রশাসক বলেন, সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি। আমাদের নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতিচর্চার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। স্বপ্নচূড়া শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকীতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বগুড়া আদর্শ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, করতোয়া নাট্যগোষ্ঠীর সভাপতি এমএইচ হানিফ সাজ, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর করিম মাসুদ। স্বাগত বক্তব্য রাখেন স্বপ্নচূড়া শিল্পী গোষ্ঠীর সভাপতি জিনাত জাহান খানম পাতা ও পরিচালনা করেন স্বপ্নচূড়া শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক আসাদুর রহমান খোকন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া শব্দকথন সাহিত্য আসরের সাধারণ সম্পাদক এইচ আলিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাজাহান আলী সম্রাট।

স্বপ্নচূড়া শিল্পী গোষ্ঠীর সদস্য ফারাহ রহমান স্মৃতি, নুসরাত জাহান চৈতি, রেজা, এডভোকেট জনি, বাপ্পী, আতাউর রহমান রাজ, রুবেল, রেদওয়ান, পাপ্পু, তিলক, তনু, বিশ্বজিৎ, দেব, মামুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

সাংস্কৃতিক অঙ্গন আরও গতিশীল হচ্ছে, গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদ প্রশাসক

আপডেট ০৭:৪৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬