ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় শহীদ জিয়ার পুত্র কোকোর জন্মদিনে গাছের চারা বিতরণ 

মেহেদী হাসান রুবেল,নন্দীগ্রাম প্রতিনিধি
  • আপডেট ০৬:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 21
বগুড়ার নন্দীগ্রামে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কর্মসূচি পালন করা হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের নির্দেশনায় বৃহস্পতিবার(১৩ আগস্ট) নন্দীগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন নেতারা। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টুর ব্যবস্থাপনায় কর্মসূচি পালন করা হচ্ছে।
কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগাঠনিক সম্পাদক সাবিরুল ইসলাম চঞ্চল তালুকদার। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কোরবান আলী, আবদুল মান্নান, শিপন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক তারেক হোসেন, সানাউল বাকি, হেলাল উদ্দিন, রানা আহমেদ প্রমূখ।
ট্যাগ

Please Share This Post in Your Social Media

বগুড়ায় শহীদ জিয়ার পুত্র কোকোর জন্মদিনে গাছের চারা বিতরণ 

আপডেট ০৬:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬