নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা, প্রণয়ন কমিটি
- আপডেট ০৪:৪৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 46

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যমুক্ত সম্মিলিত সংগঠন প্রতিষ্ঠা, পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণ, দায়িত্বশীল সাংবাদিকতা ও গঠনগত প্রণয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
মঙ্গলবার দুপুরে পার্থিব প্রাঙ্গণে প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যরা একাট্টা হন। সভাপতিত্ব করেন নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি আব্দুর রউফ রুবেল। গঠনগত প্রণয়নে সাত সদস্য বিশিষ্ট কমিটির সুপারিশ করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া।
উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল বারীক, মিজানুর রহমান মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, শাহীন আলম সাজু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান আনান, সহ সাংগঠনিক সম্পাদক তানসেন আলী মন্টু, দপ্তর সম্পাদক সালমির ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল গফুর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল খান, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন টুটুল, পাঠাগার সম্পাদক মশিউর রহমান মানিক, কার্যনির্বাহী সদস্য সাদিকুর রহমান, ফরিদ উদ্দিন, মেহেদী হাসান রুবেল, তানভীর রহমান, সিয়াম হোসেন, সিয়ামুল হক রাব্বি প্রমুখ।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত প্রেস ক্লাবের বর্তমান কমিটির নেতারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে নানামুখী পরিকল্পিত পদক্ষেপ নিয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত, অসুস্থ ও দরিদ্র সাংবাদিকদের মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়।















