ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে ফের দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর,নাতি আশঙ্কাজনক ​

স্টাফ রিপোর্টার
  • আপডেট ১২:০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 4
বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরুলিয়া বিমানবন্দর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী ও তাঁর স্ত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁদের আট বছর বয়সী নাতি। ​শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫ টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন,বগুড়া শহরের আটাপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে ব্যবসায়ী বাবুল হাসান (৫৫) এবং তাঁর স্ত্রী জেসমিন বিবি (৪৭)। এ ঘটনায় তাঁদের নাতি জুলকার নাঈন (৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে বাবুল হাসানের বড় ছেলে রেজাউল করিম রেজার সন্তান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাবুল হাসান তাঁর স্ত্রী ও নাতিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কাহালু উপজেলায় বড় ছেলের বাসায় দাওয়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে এরুলিয়া বিমানবন্দর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
​সংঘর্ষে ঘটনাস্থলেই বাবুল হাসান মারা যান। পরে স্থানীয়রা ও পুলিশ গুরুতর আহত জেসমিন বিবি ও শিশু জুলকার নাঈনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জেসমিন বিবিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান,জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। নিহতদের মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য,একই দিন ভোরে একই সড়কের এরুলিয়া বিমানবন্দর এলাকায় অপর এক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হন ও ২০ আহত হন । কয়েক ঘণ্টার ব্যবধানে একই স্থানে আবারও মর্মান্তিক প্রাণহানির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

বগুড়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে ফের দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর,নাতি আশঙ্কাজনক ​

আপডেট ১২:০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬