নন্দীগ্রামে প্রশাসনের তিন কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
- আপডেট ০৩:০১:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 18

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রশাসনের দুই কর্মকর্তা ও থানার ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। পৃথক বৈঠকে উপজেলার উন্নয়ন,আইনশৃঙ্খলা, সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা ও পেশাগত কাজে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বুধবার (১২ আগস্ট) উপজেলা পরিষদে মতবিনিময়কালে আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চান প্রশাসনের কর্মকর্তারা। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা ও সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকারকে ফুলের সংবর্ধনা দেয় ১৯৯১ সালে প্রতিষ্ঠিত প্রেস ক্লাবের বর্তমান কমিটির নেতারা। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে প্রশাসনের সহযোগিতা চান নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি আব্দুর রউফ রুবেল। তিনি দায়িত্বশীল দুই কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেন।
শিক্ষা,যোগাযোগ ব্যবস্থা,কৃষিসহ গ্রামীণ জনপদের উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের বরাদ্দকৃত প্রকল্প সঠিকভাবে সম্পন্ন করায় উপজেলা প্রশাসনের সফল কার্যক্রমের সন্তুষ্টি প্রকাশ করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম উপস্থিত ছিলেন।
এরআগে,নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলামের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অপরাধ প্রবণতা ঠেকাতে মাদকবিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন প্রেস ক্লাব নেতারা। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখায় সংবর্ধিত হন থানার ওসি।
ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের সহ সভাপতি আব্দুল বারীক, মিজানুর রহমান মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, শাহীন আলম সাজু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান আনান, সহ সাংগঠনিক সম্পাদক তানসেন আলী মন্টু, দপ্তর সম্পাদক সালমির ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল গফুর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল খান, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন টুটুল, পাঠাগার সম্পাদক মশিউর রহমান মানিক, কার্যনির্বাহী সদস্য সাদিকুর রহমান, ফরিদ উদ্দিন,মেহেদী হাসান রুবেল, তানভীর রহমান, সিয়াম হোসেন প্রমুখ।
















