ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে ডেকোরেটর দোকানের মালামাল চুরি, থানায় অভিযোগ 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ-
  • আপডেট ০৬:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 2

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরে ডেকোরেটর দোকানে আড়াই লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটছে। দূর্বৃত্তদের শনাক্ত ও মালামাল উদ্ধারের জন্য থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
গত শুক্রবার দিবাগত রাতে শহরের হাটখোলা নতুন বাজার বটতলা এলাকায় মাহিন ডেকোরেটরের তালা লাগানোর লকের বালা কেটে চুরি সংঘটিত করে একদল দুর্বৃত্ত। গতকাল শনিবার থানায় লিখিত অভিযোগ করেন প্রতিষ্ঠান মালিক আলী হাসান মিন্টু। তিনি উপজেলার সিধইল গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
অভিযোগে উল্লেখ করেন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাটখোলা নতুন বাজারে তার ডেকোরেটর ভাড়া দোকান রয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। পরদিন সকালে দোকানে চুরির বিষয়টি জানতে পারেন। দুর্বৃত্তরা সাউন্ড বক্স চালানোর ৫টি টেঞ্জার ৫১৬-০২ পিচ, টেঞ্জার ৫০১-০১ পিচ, টেঞ্জার ৮০০- ০১পিচ, পিয়ানো ২৫০-০১ পিচ) মেশিন সেট, যার মূল্য প্রায় দুই লাখ ২০ হাজার টাকা। এছাড়া ২৩ হাজার টাকা মূল্যের ব্যাটারি চালিত চার্জার অটোভ্যান লুট করে নিয়ে গেছে।
নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) মো. রাজু কামাল জানান, অভিযোগের তদন্ত করা হচ্ছে। দূর্বৃত্তদের শনাক্তের চেষ্টা, লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ট্যাগ

Please Share This Post in Your Social Media

নন্দীগ্রামে ডেকোরেটর দোকানের মালামাল চুরি, থানায় অভিযোগ 

আপডেট ০৬:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬