ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাষার শুদ্ধ উচ্চারণ ও দক্ষতা বিকাশে কর্মশালা

স্টাফ রিপোর্টার
  • আপডেট ০৩:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 33

ভাষার শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি, আবৃত্তির নন্দনতত্ত্ব ও উপস্থাপনা দক্ষতা বিকাশের লক্ষ্য বাচিক শিল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিল্পের চর্চা এবং সাংস্কৃতিক পরিসরে গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

বগুড়ার জলেশ্বরীতলা বাতায়ন পাঠাগারে বোধিদ্রুমের উদ্যোগে শনিবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কণ্ঠস্বরের সঠিক ব্যবহার, উচ্চারণের শুদ্ধতা, আবৃত্তির নন্দনতত্ত্ব ও উপস্থাপনার কলাকৌশল নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন বাচিকশিল্পী শাহানূর শাহীন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বি. কে সরকার লালন, ছড়াকার আমির খসরু সেলিম, বগুড়া জেলা কবিতা মঞ্চের সভাপতি ফাতিমা ইয়াছমিন। সঞ্চালনা করেন মামুনুর রশিদ। কর্মশালায় খায়রুল সাকিব, জেমি আকতার, হাফিজুল ইসলাম, নাজমুল আকাশ, মাসুম আহমেদ, নাজমুল হক, তোহফা, ময়নুল ইসলাম, সাজ্জাদ সৈকত অংশ নেন।

আয়োজকরা জানান, ভাষা ও সাহিত্য চর্চার পাশাপাশি আত্মপ্রকাশের দক্ষতা বিকাশে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বোধিদ্রুম সবসময় জ্ঞানের বাস্তবিক প্রয়োগের বিষয়গুলো বিবেচনায় দায়িত্বশীল কর্মসূচি আয়োজন করে।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

ভাষার শুদ্ধ উচ্চারণ ও দক্ষতা বিকাশে কর্মশালা

আপডেট ০৩:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬