বগুড়ায় হাজী সমাবেশ ও কুরআন বিতরণ
- আপডেট ০৬:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / 17
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বগুড়ায় তালিমুল কুরআন ফাউন্ডেশনের হাজী সমাবেশ ও পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত হাজী সমাবেশে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম বেগ। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
তালিমুল কুরআন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আব্দুল লতিফ, আলহাজ্ব ডা. আব্দুল মান্নান, আলহাজ্ব মুকুল হোসেন, অধ্যক্ষ মাওলানা মোস্তফা আল মাদানী, অধ্যক্ষ আব্দুল মান্নান।
বক্তারা বলেন, শুধু কুরআন তেলাওয়াত করলে হবে না। কুরআন বুঝে সেই আলোকেই জীবন গড়ে তুলতে হবে। একমাত্র কুরআন দিয়ে জীবন আলোকিত করলেই দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি মিলবে। সমাবেশ শেষে হাজীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, আজিজুল হক, মাওলানা হেদায়তুল ইসলাম, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।
























