ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে ধাক্কা খেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট ০৩:৪৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 17

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচে বাংলাদেশ দলে পাওয়া যাবে না পেসার শরিফুল ইসলামকে। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় সিরিজ থেকে ছিটকে গেছেন বাঁহাতি এই ফাস্ট বোলার। ইতোমধ্যে পুনর্বাসন কার্যক্রম শুরু করতে তিনি দেশে ফেরার পথে রয়েছেন।

জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ করে বর্তমানে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগেই একই ধরনের চোটে দল থেকে ছিটকে যান মোস্তাফিজুর রহমান। এবার সেই তালিকায় যোগ হলো শরিফুল ইসলামের নামও।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে একাদশে সুযোগ পাননি শরিফুল। তবে এর আগে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারে ৫০ রান দিলেও কোনো উইকেটের দেখা পাননি। তবে শেষ ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪৪ রান খরচায় ৪ উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, হ্যামস্ট্রিংয়ের এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে শরিফুলের প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে। দেশে ফিরে চিকিৎসক ও ফিজিওদের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন তিনি।

শরিফুলের অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণে নতুন করে চ্যালেঞ্জ তৈরি করলেও সিরিজের বাকি দুই ম্যাচে বিকল্প পরিকল্পনা নিয়ে মাঠে নামবে টাইগাররা।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে ধাক্কা খেল বাংলাদেশ

আপডেট ০৩:৪৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬