ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে আত্মত্যাগ স্মরণ করে জুলাই শহীদ দিবস পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ-
  • আপডেট ০৬:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 32

জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। জুলাই আগস্টের আন্দোলনে অংশ নেওয়া সম্মুখসারির যোদ্ধা ও ভয়েস অব জুলাই নন্দীগ্রাম উপজেলা শাখার সংগঠকসহ রাজনৈতিক দলের নেতারা আলোচনায় অংশ নেন। জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ করে আন্দোলনের চেতনা ধারণ, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, থানার ওসি মো. তারিকুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, শাহীন আলম সাজু, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও ভয়েস অব জুলাই নন্দীগ্রাম উপজেলা আহ্বায়ক সালমির ইসলাম উপস্থিত ছিলেন। স্মরণ সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

নন্দীগ্রামে আত্মত্যাগ স্মরণ করে জুলাই শহীদ দিবস পালিত

আপডেট ০৬:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬