ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

বগুড়া প্রতিনিধিঃ-
  • আপডেট ০৫:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 25

বগুড়ার নন্দীগ্রামে গাঁজা সেবন করে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে ৪ জন গাঁজা সেবনকারীকে অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর অনুমান ১টার দিকে নন্দীগ্রাম পৌরসভা ও নন্দীগ্রাম (সদর) ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

​​অভিযান চলাকালে জনসমক্ষে গাঁজা সেবন ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের নিজস্ব স্বীকারোক্তি এবং উপস্থিত সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী তাদের এই সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

​​দণ্ডপ্রাপ্ত আব্দুল জলিল (২৮) ওমরপুর উত্তরপাড়া গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে, জয়নাল আবেদীন (৩৮) ওমরপুর উত্তরপাড়া গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে, ​রফিকুল ইসলাম (৪৮) হাটলাল দিঘীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে, সাইফুল ইসলাম (৪০) ভবানীপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

​আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্তদের অপরাধের মাত্রা অনুযায়ী প্রত্যেককে নির্দিষ্ট মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​অভিযান ও আদালত পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল এবং উপ-পরিদর্শক শামীমা আকতারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

​এলাকায় মাদকের বিস্তার রোধে এবং সামাজিক শান্তি বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

নন্দীগ্রামে গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

আপডেট ০৫:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬