ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশের অনৈতিক সম্পর্ক

বগুড়া প্রতিনিধি
  • আপডেট ১০:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 18

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

অভিযোগ তদন্ত করতে গিয়ে প্রবাসীর পুত্রবধূর (স্ত্রীর) সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে বগুড়ার ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
রোববার (১২ জুলাই) বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদের স্বাক্ষরিত এক আদেশে তাকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
​পুলিশ সূত্র জানায়, গত ২১ জুন ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী তার ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নামে প্রতারণার শিকার হয়েছেন বলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগটি তদন্তের দায়িত্ব পান এসআই মোস্তাফিজার রহমান।
​তদন্তের প্রয়োজনে এসআই মোস্তাফিজার একাধিকবার অভিযোগকারীর বাড়িতে যান। এ সময় অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে পুলিশ সুপারের নির্দেশে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী ঘটনাটির তদন্ত শুরু করেন।
​তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়: তদন্ত চলাকালে এসআই মোস্তাফিজার রহমান ও ওই নারীর মোবাইল ফোনের একটি আপত্তিকর কথোপকথনের অডিও ক্লিপ উদ্ধার করা হয় এবং এর সত্যতা পাওয়া যায়। তদন্ত শেষে গত ১০ জুলাই পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।
​তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অপরাধের প্রাথমিক সত্যতা মেলায় ১২ জুলাই এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।
​এ বিষয়ে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী জানান,এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ থানায় পৌঁছানোর পর তাকে বিধি মোতাবেক থানা থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
ট্যাগ

Please Share This Post in Your Social Media

তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশের অনৈতিক সম্পর্ক

আপডেট ১০:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬