ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় গাছ ব্যবসায়ীকে গণপিটুনি,মাদক মামলায় কারাগারে প্রেরণ 

বগুড়া প্রতিনিধিঃ-
  • আপডেট ০৬:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 15
বগুড়ার নন্দীগ্রামে হোসেন আলী নামের গাছ ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আটক করা হয়।
শনিবার (১৮ জুলাই) দুপুরে গাছ ব্যবসায়ীকে গ্রেপ্তার দেখিয়ে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হোসেন আলী (৩৫) পৌর সদরের কলেজপাড়া মহল্লার হাফিজ উদ্দিনের ছেলে। তাকে আটক করে থানায় সোপর্দ করার পর আইনগত পদক্ষেপ নেওয়া হয়।
স্থানীয় সূত্র জানা গেছে, মাদক সেবনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করার অভিযোগে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের পুরাতন বাজার পাইলট হাইস্কুল মোড়ে দুপক্ষের মারপিটের ঘটনা ঘটে। আহত হয় উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব বাবু রফিক (২৮)। ঘটনার পরপরই মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গাছ ব্যবসায়ীকে আটক করে গণপিটুনি দেয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাত ১০টার দিকে উপজেলা পরিষদ গেট এলাকায় এ ঘটনা ঘটে। গাছ ব্যবসায়ীকে মারপিট করে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
পুলিশের দাবি, আটক হোসেন আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে পৌর শহরের কলেজপাড়া মহল্লায় অভিযান চালিয়েছে পুলিশ। সাবেক কাউন্সিলরের বাসার সামনে সন্দেহজনক ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়। দেহ তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।
নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন জানান, আটক হোসেন আলী দীর্ঘদিন ধরে কলেজপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে। নানা ধরনের মাদক বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। সন্ধ্যায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়েছি। তার কাছে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেলে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) মো. রাজু কামাল জানান, স্থানীয় জনতার সহযোগিতায় হোসেন আলীকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
ট্যাগ

Please Share This Post in Your Social Media

বগুড়ায় গাছ ব্যবসায়ীকে গণপিটুনি,মাদক মামলায় কারাগারে প্রেরণ 

আপডেট ০৬:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬