নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় পৌর বিএনপি সভাপতি আলেকজান্ডার আহত
- আপডেট ১২:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / 46
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বগুড়ার নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আলেকজান্ডার সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। আজ সকালে নন্দীগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ডের ঢাকুইর গ্রামে একটি জানাজায় অংশ নেওয়ার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে জনাব মোঃ আলেকজান্ডার ঢাকুইর গ্রামে একটি জানাজার নামাজে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে নন্দীগ্রাম হিন্দুপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে তার মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়।
এই মারাত্মক দুর্ঘটনায় তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। দুর্ঘটনায় তার দুটি পা, দুটি হাত, পেটের নিচের অংশ এবং বুকের বাম পাশে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়েছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এবং দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে পৌর বিএনপির সভাপতির দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করেছেন।





















