ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ডিসি ফটকে শিক্ষার্থীদের অবস্থান

স্টাফ রিপোর্টার
  • আপডেট ০৮:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 30
এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, পুনরায় পরীক্ষার সুযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আল্টিমেটাম দিয়েছে বগুড়ার শিক্ষার্থীরা। শহরের প্রাণকেন্দ্র সাতমাথা ব্লকেড দিয়ে বিক্ষোভ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত আন্দোলন চলাকালে সৃষ্ট যানবাহন জটলায় ভোগান্তিতে পড়েন নাগরিকরা। কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে বিক্ষুব্ধরা। তবে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়নি বলে জানানো হয়েছে।
এদিন সকালে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে একত্রিত হয় বিভিন্ন কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে সাতমাথা গুরুত্বপূর্ণ সড়কে অবস্থায় নেয়। বীরশ্রেষ্ঠ স্কয়ারের চারপাশের সড়কে যানবাহন আটকিয়ে অবরোধ রেখে তিনদফা দাবিতে বিক্ষোভ করেছে।
বেলা ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। দুপুর ১২টা পর্যন্ত ডিসি ফটকের নিচে নানা স্লোগান দেয়। জেলা প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে শিক্ষার্থীরা ডিসি ফটকের অবস্থান কর্মসূচি থেকে সরে গেলেও সাতমাথা ফিরে আবারও সড়কে অবস্থান নেয়।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা জানায়, দেশের দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা পুনরায় পরীক্ষার সুযোগ চায়। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। চলমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান প্রশ্নপত্রে ভুল নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করে।
সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, বিয়াম মডেল স্কুল ও কলেজসহ জেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা জানান, বগুড়াতে বেশিরভাগ পরীক্ষা কেন্দ্রে প্রবেশে জলাবদ্ধতা, হলরুমে বিদ্যুৎ না থাকা, বৃষ্টির পানি প্রবেশ করায় পরীক্ষা শুরু হওয়ার আগেই তারা মানসিকভাবে পিছিয়ে পড়ে। পুনরায় পরীক্ষার সুযোগসহ ৪ দফা দাবি জানিয়ে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের কাছে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।
আন্দোলন চলাকালে সাতমাথার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম আলী। তিনি বলেন, জনগণের ভোগান্তি যেন না হয়, সেভাবেই সড়কে অবস্থান করতে শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাদেরকে কোন বাধা দেওয়া হয়নি।
ট্যাগ

Please Share This Post in Your Social Media

বগুড়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ডিসি ফটকে শিক্ষার্থীদের অবস্থান

আপডেট ০৮:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬