ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা ও সংবর্ধনা

মেহেদী হাসান রুবেল, নন্দীগ্রাম প্রতিনিধি
  • আপডেট ০৭:৩৬:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 35

বগুড়ার নন্দীগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। পরিবার পরিকল্পনার গুরুত্ব, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি করাসহ টেকসই উন্নয়নে পরিবারের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বক্তারা।

পরিবার পরিকল্পনা পরিদর্শক এনামুল হক সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (দায়িত্বরত) ডা. শফিকুর রহমান সজীব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, সমবায় অফিসার ঝর্ণা রানী দেবনাথ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, মাহাবুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সদর ইউনিয়নের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোস্তাফিজুর রহমান, বুড়ইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শ্রেষ্ঠ এসএসিএমও নিপুন চন্দ্র পাল, ভাটরা ইউনিয়নের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী মোছা. উম্মে রায়হান মারজান, বুড়ইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নুরজাহান বেগম পুরস্কৃত হন। তাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

নন্দীগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা ও সংবর্ধনা

আপডেট ০৭:৩৬:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬