১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপ থেকে দেশে ফিরলেন ৪ বাংলাদেশি

মোঃ বাবলু অর্ণব, মালদ্বীপ
  • Update Time : ০৮:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ৩০ Time View

মালদ্বীপে প্রতারণার শিকার হওয়া চার বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মালদ্বীপস্থ মানব পাচার প্রতিরোধ দপ্তর এবং বাংলাদেশ হাইকমিশনের সার্বিক সহযোগিতায় তাদের দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়।

দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের পক্ষ থেকে তাদের ইমিগ্রেশন প্রক্রিয়াসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হয়। পাশাপাশি দেশে ফেরত আসা নাগরিকদের নিরাপদ পুনর্বাসন ও পরিবারের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও প্রয়োজনীয় সহায়তা করা হয়।

প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে জানা যায়, দেশে ফেরত আসা চার বাংলাদেশি নাগরিককে নিজ নিজ বাড়িতে পৌঁছানোর সুবিধার্থে প্রত্যেককে যাতায়াত ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে তাদের পরিবারের সদস্যদের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।

ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা প্রবাসী কল্যাণ ডেস্কের আন্তরিকতা, মানবিক সহযোগিতা এবং দ্রুত সেবার জন্য সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, বিদেশে বিপদগ্রস্ত অবস্থায় সরকারি সহযোগিতা তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতারণা, অবৈধ পথে যাত্রা এবং ভুয়া দালালদের প্রলোভন থেকে প্রবাসীদের রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিতভাবে সতর্ক করে আসছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মালদ্বীপ থেকে দেশে ফিরলেন ৪ বাংলাদেশি

Update Time : ০৮:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬