১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

মেহেদী হাসান,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
  • Update Time : ০৯:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / ১৪ Time View

বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রামে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান ও মালবাহী ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বেপরোয়া গতিতে ওভারটেকের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনায় আহত হন আরও দুইজন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই তারা পালিয়ে গেছে।

শুক্রবার সকালে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট সাগলাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম (৩৬) কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চালক। তিনি রংপুর সদর এলাকার মৃত রুকু মিয়ার ছেলে। দুর্ঘটনা কবলিত ট্রাকের আহত চালক ও হেলপারের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুমড়ে মুচড়ে যাওয়া যানবাহন হেফাজতে নিয়েছে কুন্দারহাট হাইওয়ে পুলিশ।

জানা গেছে, দুর্ঘটনার আগে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান বগুড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুন্দারহাট সাগলাল মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা যানবাহন ওভারটেকের সময় দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে আসা মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। গাড়ির কেবিনে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন চালক আব্দুস সালাম। দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক ও হেলপার আহত হন। সুযোগ বুঝে তারা পালিয়ে গেছে।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকের চালক হেলপারকে সেখানে পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও ট্রাক হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

Update Time : ০৯:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬