শিরোনামঃ
বগুড়ায় পটকা ও গান পাউডারসহ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার
- আপডেট ০৭:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 757
বগুড়ায় মুদি দোকান তল্লাশি করে বিপুল পরিমাণ পটকা, গান পাউডার ও নগদ টাকা উদ্ধার করেছে র্যাব। হাতেনাতে গ্রেপ্তার তিন ব্যবসায়ীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তারা অবৈধ ও বেআইনি ভাবে বিস্ফোরক দ্রব্য মজুত রেখেছিল।
সোমবার (১৭ নভেম্বর) র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, রোববার রাতে শহরের মালতিনগর বকশি বাজার মোড়ে মুদি দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে ২৮ কেজি দেশীয় পদ্ধতিতে তৈরী সাত হাজার পিস পটকা পাওয়া গেছে। এরপর ভাটকান্দি মধ্যপাড়া এলাকায় বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭শ পিস পটকা, ৫৫০ গ্রাম গান পাউডার এবং নগদ ৩০ হাজার ৩৬০ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা- বগুড়া সদরের রহমান নগর এলাকার আব্দুল মোতালেবের ছেলে শাহীনুর ইসলাম সজীব (৩৫), ভাটকান্দি মধ্যপাড়ার ছামছুল মন্ডলের ছেলে আব্দুল মালেক (৪৫) এবং গাবতলী উপজেলার চাকলা এলাকার আবুল কাশেমের ছেলে খাইরুল ইসলাম (৪০)।
ট্যাগ





















