ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক সম্পন্ন

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট ০৭:২৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 24
পেশাগত দক্ষতা বৃদ্ধি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই স্মৃতি হল’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কে এম রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফোরকান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি (ভিডিও কনফারেন্স) যুক্ত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর,এমপি।
​প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতা বজায় রাখার পাশাপাশি সমাজের সত্য উন্মোচনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। সাম্প্রতিক সময়ের আবহাওয়া ও চট্টগ্রামের সমসাময়িক সংকট তুলে ধরে তিনি বলেন, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যারা নালা-নর্দমা ও খাল অবৈধভাবে দখল করে এই কৃত্রিম সংকট তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। ​এছাড়া সাতকানিয়া, চকরিয়াসহ চট্টগ্রামের বন্যা কবলিত বিভিন্ন নিচু এলাকার মানুষের পাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা নিয়ে থাকবে বলেও চসিক মেয়র আশ্বস্ত করেন।
​পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাঃ শাহাদাত হোসেন,  ড. জিয়াউদ্দিন, চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিযাউদ্দিন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক  ফারুক ওয়াসিফ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যন প্রকৌশলী বেরায়েত হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ।
​এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সভাপতি মো. মমিনুর রশীদ শাইন, মহাসচিব কামরুল ইসলাম এবং সহ-সভাপতি হাসান সরদার জুয়েলসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা, দক্ষতা বৃদ্ধি এবং দেশের উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
​অনুষ্ঠানের শেষ পর্বে নবগঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং সাংবাদিকদের সার্বিক কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ট্যাগ

Please Share This Post in Your Social Media

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক সম্পন্ন

আপডেট ০৭:২৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬