ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রাম হাটকড়ই কলেজে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে হামলা, থানায় অভিযোগ

বগুড়া প্রতিনিধি
  • আপডেট ১২:৫৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 1107

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বগুড়ার নন্দীগ্রাম হাটকড়ই ডিগ্রি কলেজের নিয়োগ বাণিজ্য, অবৈধ কমিটি ও অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন চলাকালে হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মানববন্ধনে অংশগ্রহণকারী একজন আহত হয়েছেন এবং তাদের ব্যানার-মাইক ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে নন্দীগ্রাম থানায় অভিযোগ করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই ডিগ্রী কলেজ গেট সংলগ্ন স্থানে পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচি পালনের প্রস্তুতি চলছিল। কলেজটির নিয়োগ বাণিজ্য, অবৈধ কমিটি সহ কলেজের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

​মানববন্ধন শুরু হওয়ার প্রাক্কালে মোঃ টিপু সুলতান (৪০), মোঃ হানিফ (৪৫), মোঃ শামিম হোসেন (২৪), রেজাউল করিম নান্নু (৪০),
মোঃ জহুরুল ইসলাম (৪০),সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন সহযোগী মানববন্ধনে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী মোঃ সালমান ফারসি (২২)।

​হামলার একপর্যায়ে বিবাদীরা সালমান ফারসি ও তার সঙ্গীয় লোকজনকে মারধর করে। এছাড়াও, তাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং মাইক ভাঙচুর করে আনুমানিক বিশ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়।

এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ভুক্তভোগী ও তার সঙ্গীদের খুন জখমের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ সালমান ফারসি বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে, তিনি অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

নন্দীগ্রাম হাটকড়ই কলেজে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে হামলা, থানায় অভিযোগ

আপডেট ১২:৫৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫