ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপডেট ০৫:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 259

বগুড়ার ইছামতী নদীরপাড়ে ঘাস কাটার সময় বজ্রপাতে শেফালি বেগম (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্য-মারছেও এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী।

রোববার (৫ অক্টোবর) দুপুরে গাবতলীতে ঝড়-বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিজে নিজ গ্রামের পাশে ইছামতী নদীর তীর-মোহনী মাঠে যান শেফালি বেগম। তিনি গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী শফিক ইসলাম জানান, তিনি নদীর আরেক পাড়ে বসে ছিলেন। হঠাৎ বজ্রপাতের পর চিৎকার শুনে নদী পার হন। মাঠ থেকে নারীর মরদেহ উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গাবতলী মডেল থানার ওসি মো. সেরাজুল হক বলেন, বজ্রপাতে নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

বগুড়ায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

আপডেট ০৫:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫