ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান ড্রোনের নজরদারি

বিএম নাঈম মাহমুদ বরিশাল প্রতিনিধি। ‎
  • আপডেট ০১:৪৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 387

‎মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে বরিশালের মেঘনা নদীতে শুরু হয়েছে কঠোর অভিযান। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযানে মেঘনা নদীর প্রায় ৮২ কিলোমিটার এলাকাজুড়ে মাছ ধরা ঠেকাতে ড্রোন ব্যবহার করে আকাশপথে নজরদারি করা হয়। ইলিশের খনি হিসেবে পরিচিত হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার নদী এলাকায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
‎নিষিদ্ধ সময়ে কেউ মাছ ধরলে, তাকে আইনি দণ্ড দেওয়া হবে।
‎মা ইলিশ রক্ষায় এই অভিযান শুধু নদীতেই সীমাবদ্ধ থাকবে না। হাট-বাজার লঞ্চ ও বাস টার্মিনালগুলোতেও মাছ পাচার বা অবৈধ বিক্রি ঠেকাতে তল্লাশি ও নজরদারি চালানো হবে।
‎নিষেধাজ্ঞা শুরুর আগে জনসচেতনতা বাড়াতে মৎস্য বিভাগ লিফলেট বিতরণ, সভা-সেমিনার ও মাইকিং কার্যক্রম পরিচালনা করেছে। বরিশাল বিভাগীয় মৎস্য অধিদফতর জানিয়েছে, নিষেধাজ্ঞার সময়ে কার্ডধারী জেলেদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হবে।
‎মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি জানিয়েছেন, মা ইলিশ রক্ষায় এবার সর্বশক্তি দিয়ে অভিযান পরিচালিত হবে।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান ড্রোনের নজরদারি

আপডেট ০১:৪৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫