ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় নিরাপদ সড়কের দাবিতে জনসভা ও সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার
  • আপডেট ০৩:০৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 811

সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে বগুড়ার গাবতলীতে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সংগঠনের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সড়ক নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখায় সাংবাদিক ও মানবাধিকার কর্মী আব্দুল গফুর-কে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

​শনিবার (১৩ সেপ্টেম্বর) গাবতলী উপজেলার জাতহলিদা হাফেজিয়া এতিমখানা ও দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই জনসভা অনুষ্ঠিত হয়। তকি’র বকুল তলা ফাউন্ডেশনের তরুণ সমাজসেবক আক্কাছ আলীর সার্বিক সহযোগিতায় এবং নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

​জনসভার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সুপার, বগুড়ার রিজিওয়ান শহিদ উল্লাহ (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত)।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা সাধারণত শহরেই সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করি, কিন্তু গ্রামের মানুষদের কাছে পৌঁছাতে পারি না। প্রান্তিক পর্যায়ে নিরাপদ সড়ক চাই-এর এই ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে।” তিনি বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উদ্যোগে প্রতিষ্ঠিত নিসচা সংগঠনটি দুর্ঘটনার বিষয়ে সচেতনতার বার্তা শহর থেকে গ্রাম পর্যন্ত পৌঁছে দিচ্ছে।

​বক্তারা প্রয়াত জাহানারা কাঞ্চন-কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, যার আত্মত্যাগে নিসচা সংগঠনের সূচনা হয়। তাঁরা বলেন, এই সংগঠনটি শুধু সড়ক নিয়েই কাজ করে না, জনকল্যাণমূলক কাজও করে।

​নিসচা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ জনসভায় সচেতনতামূলক বক্তব্য দেন। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনা একটি মানবসৃষ্ট বিপর্যয়। আমরা সামান্য সচেতন হলেই বহু প্রাণ বাঁচানো সম্ভব।” তিনি জোর দিয়ে বলেন, শুধুমাত্র আইন দিয়ে নয়, মানুষকে সচেতন করেই দুর্ঘটনা রোধ করা সম্ভব।

​তিনি আরও উল্লেখ করেন যে, নিসচা সংগঠনটি সড়ক নিরাপত্তার পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যও কাজ করে।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং নিসচার স্বেচ্ছাসেবক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন, অর্থ বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান তালুকদার নিপু, রবিউল ইসলাম সোহাগ, মমিন প্রমুখ।

​জনসভা শেষে প্রধান অতিথি হাইওয়ে পুলিশ সুপার রিজিওয়ান শহিদ উল্লাহ এবং নিসচা বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দকে তকি’র বকুল তলা সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। নিসচা বগুড়া জেলা শাখা আগামীতেও এই ধরনের সচেতনতামূলক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

বগুড়ায় নিরাপদ সড়কের দাবিতে জনসভা ও সম্মাননা প্রদান

আপডেট ০৩:০৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫