নন্দীগ্রামে বিএনপি’র ব্যানার-ফেস্টুনে প্রতিপক্ষের ভূতের আছর
- আপডেট ১১:০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / 907
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বাংলাদেশের বিএনপি খ্যাত জেলা, বগুড়ায় বিএনপি’র ব্যানার-ফেস্টুন নিয়ে চলছে অদ্ভুত এক তান্ডব।
১৩ সেপ্টেম্বর (শনিবার) বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির নেতাকর্মীরা গণমাধ্যম কর্মীদের জানান, ৩৯ বগুড়া ৪- (কাহালু-নন্দীগ্রাম) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপি’র (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন এর পক্ষ থেকে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসংবলিত ৩১দফা ও ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ব্যানার ও ফেস্টুন নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়।
উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো রবিউল ইসলামের উদ্যোগে টাঙানো ব্যানার ফেস্টুন কাথম গ্রামের রাস্তা সংলগ্নে রাতের আঁধারে সেগুলো ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা।
নন্দীগ্রাম উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের অভিযোগ, এসব কর্মকাণ্ড প্রমাণ করে, একটি কুচক্রী মহল দলের প্রতি নিষ্ঠাবান নয়, বরং ব্যক্তিপূজা ও স্বার্থসিদ্ধির রাজনীতিতে মত্ত।
এ ঘটনায় নন্দীগ্রাম উপজেলা জুড়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে। স্থানীয়রা বলছেন, এই জনবিচ্ছিন্ন চক্র হয়তো খুব শিগগিরই গণবয়কটের শিকার হবে।
ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনায় নন্দীগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রউফ রুবেল বলেন, “যারা দলীয় আদর্শ ছেড়ে ব্যক্তি পূজায় মত্ত, তারাই এ ধরনের জঘন্যতম কাজ করতে পারে।
পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানীর ভাষ্য, এটা আসলে দলীয় ভাবমূর্তি নষ্টের দুষ্কৃতকারীদের চক্রান্ত, যার বাস্তবায়ন করছে মুখোশধারী কিছু চাটুকার।”
উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা বলেন “যারা ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার সঙ্গে জড়িত, তাদের ধরতে পারলে জনতার আদালতে শাস্তি দেওয়া হবে।”
আরেক নেতা মেহেদী হাসান দৃঢ় কণ্ঠে জানান, “কোনভাবেই এদের ছাড় দেওয়া হবে না।”




















