ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় নাশকতা ও ট্রিপল হত্যা মামলায় গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার
  • আপডেট ০৫:০২:০১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 966

বগুড়ায় গোয়েন্দা পুলিশের অভিযানে নাশকতা মামলায় আওয়ামী লীগ-ছাত্রলীগ সভাপতি দুই ভাই এবং তিন খুনের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদেরকে নিকটস্থ থানায় হস্তান্তর করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. ইকবাল বাহার ও র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার) ফিরোজ আহমেদ এটিসি পৃথক তথ্য নিশ্চিত করেন।

ডিবি জানায়, মঙ্গলবার সন্ধ্যায় গাবতলী উপজেলার পাঁচকাতুলী মন্ডল মার্কেট এলাকা থেকে আপন দুই ভাই রামেশ্বরপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রেজাউল করিম (৪৫) এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হককে (৩০) গ্রেপ্তার করা হয়। তারা পাঁচকাতুলী গ্রামের শাজাহান মন্ডলের ছেলে। তাদেরকে বগুড়া সদর থানার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পৃথক বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শাজাহানপুরের সাবরুল ছোট মন্ডলপাড়া এলাকায় চাঞ্চল্যকর সাগর ও স্বপন হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি হযরত আলী (৪০) আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার শেরপুরের কৃষ্ণপুর ছোনকা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হযরত আলী শাজাহানপুর উপজেলার দাড়িকামারি বয়ড়াদিঘী মহল্লার ইউনুস আলীর ছেলে।

এদিন আরেকটি অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি রতন হাসানকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। তিনি মালতিনগর দক্ষিনপাড়ার আব্দুল হান্নানের ছেলে।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

বগুড়ায় নাশকতা ও ট্রিপল হত্যা মামলায় গ্রেপ্তার ৪

আপডেট ০৫:০২:০১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫