ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় মাদক কারবারিসহ গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার
  • আপডেট ০৭:১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 213

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ট্যাবলেট সহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন মামলার ৩ জন পরোয়ানাভুক্ত আসামিকেও গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম।

সোমবার (৮ জুন) রাত থেকে সকাল পর্যন্ত নন্দীগ্রাম থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার ও গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করে। পুলিশ জানায়, অভিযানে উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া মাঝগ্রাম মধ্যপাড়া এলাকার মোঃ সাগর (২৫) কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এছাড়া কহুলী এলাকার মোঃ আব্দুস সালাম (৪০) ও মোঃ গোলাম মোস্তফা (৬২), এবং ভদ্রদিঘী এলাকার মোঃ শরিফুল ইসলাম (৩৮) কে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এ ঘটনায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে, একই দিনে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি মোঃ গোলাম মোস্তফা, মোঃ আফসার আলী আকন্দ (৫৮) এবং মোঃ আল আমিন (২৬) কে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলার ৪ আসামি এবং বিভিন্ন মামলার ৩ পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করে মঙ্গলবার (৯ জুন) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারেও অভিযান জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

বগুড়ায় মাদক কারবারিসহ গ্রেফতার ৭

আপডেট ০৭:১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬