ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অপরাধে জরিমানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট ০৪:০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 274
বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকায় লাইসেন্স বিহীন অবৈধ ভাবে পেট্রোল মজুদ করে বেশী দামে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’২০০৯ অনুযায়ী এক ব্যবয়াসীকে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টায় নন্দীগ্রাম পৌর এলাকার নামুট তিন রাস্তার মোড়ে ‘মাসুদ স্টোর’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে লাইসেন্স বিহীন অবৈধ পেট্রোল মজুদ এবং বেশি দামে বিক্রির সত্যতা পেয়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মাসুদ রানাকে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোহান। অভিযান পরিচালনার ক্ষেত্রে তাকে সার্বিক সহযোগীতা করেন সঙ্গীয় পুলিশ ফোর্স
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, অবৈধ পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অপরাধে ‘মাসুদ ষ্টোর’ নামক এক ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমান করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। এসময় উপজেলার সকল ব্যবসায়ীকে আইন বহির্ভূত কর্মকাণ্ড থেকে দুরে থাকার আহ্বান জানান।
ট্যাগ

Please Share This Post in Your Social Media

নন্দীগ্রামে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অপরাধে জরিমানা

আপডেট ০৪:০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬