ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও হত্যা মামলায় গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার
  • আপডেট ০৫:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 309
বগুড়ার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন ও পৃথক হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা করেছে র‍্যাব-১২। আশুলিয়ার জিরাবো ঘোষবাগ, বগুড়া সদরের মধ্য পালশা এবং গাবতলীর আহম্মেদপুর পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
শুক্রবার (১৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। গত ২২ মার্চ শেরপুর উপজেলার সুঘাট গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হন মতিয়ার রহমান। এ ঘটনায় ২৮ মার্চ ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে শফিকুল ইসলাম।
চারজন আসামি গ্রেপ্তার এড়াতে আশুলিয়ার জিরাবো ঘোষবাগ পূর্বপাড়া এলাকায় আত্মগোপন করে। তাদের অবস্থান নিশ্চিত হয়ে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালায় র‍্যাব।
গ্রেপ্তারকৃতরা- হত্যা মামলার প্রধান আসামি শাহিন আলম, ৪ নম্বর আসামি জাফর আলী, ৫ নম্বর আসামি  মিল্লাত হোসেন ও ১১ নম্বর আসামি জাহেদা বেগম। তারা বগুড়ার শেরপুর উপজেলার শরিফ সুঘাট এলাকার বাসিন্দা। তাদেরকে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মধ্য পালশা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টমূলে একজনকে গ্রেপ্তার করে র‍্যাব। ২০২১ সালে গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ৫ হাজার টাকা অর্থদন্ডিত। গ্রেপ্তার শিহাব হোসেন পিয়াস বগুড়া সদর উপজেলার মধ্য পালশা মহল্লার রতন শেখের ছেলে।
এছাড়া গাবতলী উপজেলার আহম্মেদপুর পূর্বপাড়া এলাকায় পৃথক অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার হয়। তারাজুল ইসলাম সদর উপজেলার বথুয়াবাড়ী মহল্লার তোজাম উদ্দিনের ছেলে। ২০১৩ সালে সংঘটিত একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ট্যাগ

Please Share This Post in Your Social Media

বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও হত্যা মামলায় গ্রেপ্তার ৬

আপডেট ০৫:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬