ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় যাবজ্জীবন দণ্ডিত আসামি ও নারী মাদক কারবারি গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার
  • আপডেট ০৮:৩৩:২০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 490
বগুড়ায় পুলিশের পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও তিনজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ২৩ বছর ধরে ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন দণ্ডিত হাফিজুর রহমান (৫৫)। তিনি গাবতলী উপজেলার পদ্মপাড়া মহল্লার মৃত আফজাল হোসেনের ছেলে।
সোমবার (৮ ডিসেম্বর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান।
রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলায় ২০০২ সালে হাফিজুর রহমানের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়। সোমবার শহরতলীর শাকপালা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ছিলিমপুর ফাঁড়ি পুলিশ।
এদিকে, গত রোববার শিবগঞ্জ উপজেলার কাশিপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। সেখানে মাদকদ্রব্য ৬ কেজি গাঁজা উদ্ধার করে মোকামতলা পুলিশ।
গ্রেপ্তার মাদক কারবারি- কুষ্টিয়ার ভেড়ামারা ভাটাপাড়া এলাকার বিউটি খাতুন (৩৫), মেঘনা খাতুন (২৫) ও রোকেয়া বেগম (৩৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ট্যাগ

Please Share This Post in Your Social Media

বগুড়ায় যাবজ্জীবন দণ্ডিত আসামি ও নারী মাদক কারবারি গ্রেপ্তার 

আপডেট ০৮:৩৩:২০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫