ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় থেমে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা: বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ২

স্টাফ রিপোর্টার
  • আপডেট ০২:৪৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 35

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বগুড়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে অন্য একটি ট্রাক সজোরে ধাক্কা দেওয়ায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
​রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে বগুড়া শহরতলীর ছিলিমপুর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভার-সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ছিলিমপুর এলাকায় ঢাকাগামী একটি বিকল ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সকাল সাড়ে আটটার দিকে ঢাকাগামী অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে তীব্র বেগে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা তাপস সরকার ও তাঁর ছেলে তীব্র সরকারসহ বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন।
​খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া কেবিন কেটে ৫ জনকে উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই তাপস সরকার ও তাঁর ছেলে তীব্র সরকারের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় বাকি ৩ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শাজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন মারা যান।
​নিহতদের মধ্যে রয়েছেন বগুড়ার শেরপুর পৌর শহরের রামচন্দ্রপুর পাড়ার বাসিন্দা তাপস সরকার ও তাঁর ছেলে তীব্র সরকার। নিহত অপর ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
​কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত ৩ জনের মধ্যে বাবা-ছেলের পরিচয় পাওয়া গেছে, তবে অপর একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের টিম পরিচয় শনাক্তে কাজ করছে এবং লাশগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
​এদিকে দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি মহাসড়কে আড়াআড়িভাবে পড়ে থাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। সাময়িকভাবে ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রেখে নিচের সার্ভিস লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা রেকার দিয়ে ট্রাক দুটি সরিয়ে নিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
ট্যাগ

Please Share This Post in Your Social Media

বগুড়ায় থেমে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা: বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ২

আপডেট ০২:৪৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬