শিরোনামঃ
৮২ ফুট উচ্চতার মূর্তি নির্মাণে আলোচিত হরিদাস গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
- আপডেট ০৫:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 39
গাইবান্ধার পলাশবাড়ীর বহুল আলোচিত হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। মানি লন্ডারিং আইনে দায়ের হওয়া একটি মামলায় রবিবার (১২ জুলাই) গভীর রাতে ঢাকার সিআইডির একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে।
গাইবান্ধার পলাশবাড়ীর আলোচিত ব্যক্তি হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার গভীর রাতে ঢাকা সিআইডির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে পলাশবাড়ীর একটি মন্দির থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান। তিনি জানান, মানি লন্ডারিং আইনে দায়ের হওয়া একটি মামলায় সিআইডি তাকে গ্রেফতার করেছে। তদন্তে উঠে এসেছে, গত পাঁচ বছরে তার ব্যাংক হিসাবে প্রায় ৯ কোটি টাকার লেনদেন হয়েছে। সেই লেনদেনের উৎস ও বৈধতা নিয়ে তদন্তের অংশ হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগ ৮২ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। শুধু তাই নয়, হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেফতারের দাবিতে ‘সচেতন নাগরিক’ ব্যানারে বিভিন্ন সময় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় পর্যায়ে নানা আলোচনা চলছিল।
সর্বশেষ মানি লন্ডারিং মামলায় সিআইডির এই গ্রেফতারের মধ্য দিয়ে ঘটনাটি নতুন মোড় নিয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মামলার তদন্ত শেষ হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানি লন্ডারিং মামলায় আলোচিত এই গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তে নতুন কী তথ্য উঠে আসে, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের
ট্যাগ




















