০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় আশ-শিফার নামে নকল কারখানা,দুই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৮:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / ৪০ Time View
বগুড়ায় গোপনে কারখানা খুলে ঢাকার আশ-শিফা প্রশান্তি তেলসহ হারবাল কোম্পানির মোড়ক ও পণ্য হুবহু নকল করে তৈরি হচ্ছিল। আবাসিক এলাকায় অবৈধ কারখানার সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার। অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। কথিত কারখানা থেকে একজনকে আটকের পর দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৪ মে) দুপুরে শহরের কলোনি করতোয়া রোডের মন্ডল হাউসে অভিযান চালানো হয়। প্রতারণা ও অনুমোদনহীন কারখানা পরিচালনার অপরাধে অর্থদন্ডিত গোলাম রব্বানী (২০) বগুড়ার একটি কলেজের শিক্ষার্থী। তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার ফলিয়াদীঘি এলাকার আব্দুল মামুদের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। সঙ্গে ছিলেন ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া, ভোক্তা অধিকার অফিস সহকারী আব্দুল কাদের।
অভিযান চলাকালে কথিত কারখানার পরিচালকের সন্ধান পাওয়া যায়নি। হাতেনাতে আটক হয় কথিত ম্যানেজার গোলাম রব্বানী। কলোনির তিনতলার ফ্ল্যাটে মজুত রাখা নকল পণ্য ও উপকরণ (কেমিক্যাল) পাওয়া গেছে। একটি কক্ষে ছিল কল সেন্টার (কাস্টমার কেয়ার)। অনলাইন কার্যক্রম পরিচালনা করছিল কয়েকজন তরুণ তরুণী। বিভিন্ন কোম্পানির নামে হুবহু ফেসবুক পেজ খুলে অনলাইনে অর্ডার নিয়ে দেশজুড়ে নকল পণ্য সরবরাহ করছিল সংঘবদ্ধ সিন্ডিকেট। র‍্যাব-১২ বগুড়া ও জেলা পুলিশের যৌথ টিমের সমন্বয়ে প্রায় দুই ঘন্টা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করে। এসব পণ্য ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার।
কথিত কারখানায় আশ-শিফার প্রশান্তি তেল, ভরসা ও নর্থ ফুডের মোড়কসহ পণ্য নকল, ত্বকফর্সার ফ্রী লুক, ক্রীম, অশ্বগন্ধা পাউডার, বিটরুট পাউডার, ফ্রিসিয়স হার্বস স্পেশাল গ্যাসের পাউডার (রেমিডি), বিডি ফুড হালুয়ায়ে মুকাদ্দাস, কাশ্মীরী ভ্যাসলিন, ইউরো কেয়ার, ফেস প্যাক, এ্যাজমানীলসহ সুনামধন্য প্রতিষ্ঠানের মোড়কে নানা ধরনের নকল পণ্য তৈরি করে। গোপনে প্যাকেট করে কুরিয়ার মাধ্যমে এসব পণ্য ডেলিভারি করা হচ্ছিল। তারা নাটোরসহ বিভিন্ন এলাকা থেকে উপকরণ সংগ্রহ করে। কৃত্রিম কারখানা খুলে ল্যাব ও বিশেষজ্ঞ ছাড়াই ঘরে বসে নিজেরাই তৈরি করত নকল পণ্য। ফ্ল্যাট ভাড়া দিলেও কারখানার বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন ভবন মালিক সেলিনা আশরাফ।
ঢাকার আশ-শিফা প্রতিষ্ঠানের পরিচালক সাকিব মন্ডল বলেন, নিবন্ধিত বিডি হেলথ কোম্পানির প্রশান্তি তেল মার্কেটিং করছে আশ-শিফা। প্রতিষ্ঠানের গ্রাহক তথ্য (ডাটাবেইজ) চুরি করেছে অনলাইন প্রতারক চক্র। তারা ক্রেতার কাছে নকল পণ্য পৌঁছে দিয়ে আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এটি ভোক্তার সঙ্গেও ভয়াবহ প্রতারণা। আমাদের অফিসের ঠিকানা ব্যবহার করে ফেসবুকে হুবহু পেজ খুলেছে। আসল প্রোডাক্ট নকল করে বগুড়া থেকে বাজারজাত করছিল। প্যাকেটসহ প্রশান্তি তেল হুবহু নকল করেছে। আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।
Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ায় আশ-শিফার নামে নকল কারখানা,দুই লাখ টাকা জরিমানা

Update Time : ০৮:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬