০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নন্দীগ্রামে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৩
স্টাফ রিপোর্টার
- Update Time : ০১:৩০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ৮৩ Time View

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতারী পরোয়ানাভুক্ত মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের দিকনির্দেশনায় এবং নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলামের সরাসরি নেতৃত্বে বুধবার (৬ মে) দিবাগত রাতে থানা এলাকায় এই চিরুনি অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন,উপজেলার কোহলি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সাজাপ্রাপ্ত আসামী শহিদুল ইসলাম। গ্রেফতারী পরোয়ানা মূলে ভদ্রদিঘী এলাকার আব্দুল মান্নানের স্ত্রী রিনা বেগম ও ওবেদা বিবি, পেইং হাজারকি গ্রামের মৃত আহসান আলীর ছেলে আব্দুর রাজ্জাক ও রেজাউল ইসলাম, মৃত মোজাম্মেল হকের ছেলে হাবিল, নন্দীগ্রাম পূর্বপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে মাসুদুর রহমান, আকন্দপাড়া এলাকার এনামুল হক বুলুর ছেলে হারুনুর রশিদ, শেখের মাড়িয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আরিফুল ইসলাম, নন্দীগ্রাম হিন্দুপাড়া এলাকার গবিন্দ কুমার মহন্তের ছেলে সন্তোষ কুমার মোহন্ত, কল্যাননগর গ্রামের রামচন্দ্রের ছেলে আনন্দ কুমার মহন্ত।
থানা সূত্রে জানা গেছে, পুলিশি তৎপরতা জোরদার করার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়ছে। বৃহস্পতিবার (৭ই মে) গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আগে গতকাল (৬ই মে) পরিচালিত অপর এক অভিযানে আরও ০২ জন সিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছিল।
নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলে ১জন সাজাপ্রাপ্ত আসামি সহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag :










