০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর মিলল যুবকের ঝুলন্ত লাশ
স্টাফ রিপোর্টার
- Update Time : ০৬:০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ১৪৮ Time View
বগুড়ার নন্দীগ্রামে পারিবারিক কলহে ঝগড়ার পর দুই সন্তান নিয়ে বাবার বাড়ি চলে গেছে স্ত্রী। দুদিন পরই গলায় ফাঁস লাগানো অবস্থায় মিলল স্বামীর ঝুলন্ত লাশ। স্ত্রীর ওপর অভিমান করে যুবক আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে নন্দীগ্রাম পৌর শহরের রহমান নগর এলাকার একটি বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত সাগর হোসেন (৩৩) নাটোরের সিংড়া উপজেলার ভুঁইয়া মাসিন্দা গ্রামের গোলাম রাব্বানীর ছেলে।
স্থানীয়রা জানান, নন্দীগ্রামের রহমান নগরের বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন নিহত সাগর। তার বাবা মা গ্রামের বাড়িতে থাকেন। তুচ্ছ বিষয় নিয়ে মাঝেমধ্যেই পারিবারিক কলহ লেগেই থাকত। ঘটনার দুদিন আগে ঝগড়ার পর দুই সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যায় স্ত্রী।
মঙ্গলবার সাগরের বাসার দরজা বন্ধ দেখে ভাড়াটিয়ারা ডাকাডাকি করে। দীর্ঘ সময়েও সাড়াশব্দ না পেয়ে তার বাবাকে ডাকা হয়। বুধবার সকালে তিনি বাসায় গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ঘরে ঢুকতেই নিথর দেহ চোখে পড়ে। শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সাগরের মরদেহ।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট এলে সঠিক তথ্য জানা যাবে।
Tag :











