ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-৬ উপনির্বাচন: অপপ্রচার বন্ধে সতর্ক থাকার আহ্বান বিএনপি প্রার্থী বাদশার

স্টাফ রিপোর্টার
  • আপডেট ০৬:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 409
আসন্ন বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ রেজাউল করিম বাদশা বুধবার (৮ এপ্রিল) বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন,একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিপক্ষের অভিযোগ প্রসঙ্গে বাদশা বলেন, কোনো অভিযোগ থাকলে তা যথাযথভাবে যাচাই করা উচিত। প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় বিএনপির পোস্টার-ব্যানার ছেঁড়া এবং নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার ঘটনা ঘটছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্ত ও সংযত থাকতে হবে এবং সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের ভোটে তিনি বিজয়ী হবেন।
উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের পাল্টাপাল্টি অভিযোগে ইতোমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে নির্বাচনী
ট্যাগ

Please Share This Post in Your Social Media

বগুড়া-৬ উপনির্বাচন: অপপ্রচার বন্ধে সতর্ক থাকার আহ্বান বিএনপি প্রার্থী বাদশার

আপডেট ০৬:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬