ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের গণজোয়ার ঠেকানোর  ষড়যন্ত্র চলছে : অধ্যাপক তালেব 

স্টাফ রিপোর্টার
  • আপডেট ১২:২৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 510
পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, জামায়াতের গণজোয়ার ঠেকানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। হুমকি ধামকি দিয়ে দাঁড়িপাল্লার ভোট ঠেকানোর অপচেষ্টা জনগণ প্রতিহত করবে। অন্তর্বর্তী সরকার নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে পারেনি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বগুড়ায় জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্বে করেন বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনে দলটির আগাম মনোনীত সাংসদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
এদিন শহরের কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে আমীরে জামায়াত নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন করা হয়। গোপন ব্যালটের মাধ্যমে প্রায় ১৬০০ ভোটারের মধ্যে দেড় হাজারের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত বগুড়া শহর শাখার প্রিসাইডিং অফিসার ছিলেন অধ্যাপক আবু তালেব মন্ডল।
শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ। উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি রফিকুল আলম, অধ্যাপক আব্দুর রাজ্জাক, এড. আল আমিন, এড. রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, আব্দুস সালাম তুহিন, এড. মোহাম্মদ শাহিন মিয়া, মাওলানা হেদাইতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, নিজাম উদ্দিন, এড. নুরুল ইসলাম আকন্দ প্রমুখ।
ট্যাগ

Please Share This Post in Your Social Media

জামায়াতের গণজোয়ার ঠেকানোর  ষড়যন্ত্র চলছে : অধ্যাপক তালেব 

আপডেট ১২:২৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫