শিরোনামঃ
কাহালুতে তারেক রহমানের,৩১ দফার বার্তা নিয়ে দিনভর গণসংযোগে
স্টাফ রিপোর্টার
- আপডেট ০৭:১৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / 576
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় ওলামাদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক, সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ ফজলে রাব্বি তোহা। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার বার্তা নিয়ে তিনি শুক্রবার (২৪ অক্টোবর) দিনভর কাহালু উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
তিনি ভোগোইল, বটতলা, কাওড়া বাজার, তিনদিঘী, কল্যানপুর, বিবিরপুকুর বাজার সহ আশেপাশের জনবহুল এলাকায় মাওঃ ফজলে রাব্বি তোহা এই গণসংযোগ চালান। এসময় তিনি স্থানীয় জনসাধারণের মাঝে বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামত’ সংক্রান্ত বহুল আলোচিত ৩১ দফার রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে’র পরিকল্পনা ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। তিনি এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং ধানের শীষের পক্ষে সমর্থন ও দোয়া চান।
মাওঃ ফজলে রাব্বি তোহা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
দিনভর চলা এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
ট্যাগ





















