ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে মহিলা দলের উদ্যোগে লিফলেট বিতরণ ও উঠোন বৈঠক

নন্দীগ্রাম প্রতিনিধি
  • আপডেট ০৭:৫২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 734
​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নন্দীগ্রাম উপজেলা মহিলা দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ এবং উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৪টা থেকে রাত পর্যন্ত নন্দীগ্রাম উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা পাপিয়ার উদ্যোগে উপজেলার ৪নং থালতা-মাজগ্রাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাঁশো গ্রামে লিফলেট বিতরণ ও উঠোন বৈঠক করা হয়।
​দলের সাধারণ সম্পাদিকা পাপিয়া উঠোন বৈঠকে স্থানীয়দের কাছে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি আলোচনা করেন এই ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশের ভবিষ্যৎ উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শামসুল, নুরুল ইসলাম ও স্থানীয় বিএনপি, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং সাধারণ মানুষ।
নেতাকর্মীরা জানান, তৃণমূল পর্যায়ে জনগণের কাছে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে তাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ট্যাগ

Please Share This Post in Your Social Media

নন্দীগ্রামে মহিলা দলের উদ্যোগে লিফলেট বিতরণ ও উঠোন বৈঠক

আপডেট ০৭:৫২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫