ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-৪ আসনে ধানের শীষের গণজোয়ার: জয়ের লক্ষ্যে হাসেম আলীর বিরামহীন প্রচারণা

স্টাফ রিপোর্টার
  • আপডেট ০১:৫৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 703

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আমেজে মুখরিত হয়ে উঠেছে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন। এই জনপদে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে মাঠে নেমেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

​বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের নির্দেশনায় উপজেলার প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সাধারণ ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করছেন স্থানীয় নেতৃবৃন্দ। সাধারণ ভোটারদের মাঝেও ধানের শীষকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

​শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসেম আলীর নেতৃত্বে ইউনিয়নের বিজরুল গ্রামসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে এক বিশাল গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি পালিত হয়।

​প্রচারণাকালে হাশিম আলী ভোটারদের দ্বারে দ্বারে যান এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তাঁর সাথে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।

প্রচারণাকালে নেতারা বলেন, ধানের শীষের জোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা হয়ে পড়েছে এবং আগামী নির্বাচনে এই আসনে বিপুল ভোটে ধানের শীষের জয় নিশ্চিত।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

বগুড়া-৪ আসনে ধানের শীষের গণজোয়ার: জয়ের লক্ষ্যে হাসেম আলীর বিরামহীন প্রচারণা

আপডেট ০১:৫৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬