ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করেছে উপদেষ্টা আসিফ ও মাহফুজ

ডেস্ক নিউজ
  • আপডেট ০৭:১৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 457

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর)  সন্ধ্যায় পদত্যাগ করেন তারা।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এতদিন উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টাসহ ২৩ জন ছিলেন। তাঁদের মধ্যে দুজন পদত্যাগ করলেন।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

পদত্যাগ করেছে উপদেষ্টা আসিফ ও মাহফুজ

আপডেট ০৭:১৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫