০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা 

ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
  • Update Time : ০১:০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৮৭০ Time View

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৭তম  প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কালিয়াকৈর বাস স্ট্যান্ড চত্বরে  বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা ব্যানার,ফেস্টুন,শহীদ জিয়া,খালেদা জিয়া,তারেক জিয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের ছবি নিয়ে সমাবেশে উপস্থিত হয়। সেইসাথে বাদ্যযন্ত্রের তালে তালে দলীয় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো.হুমায়ুন কবীর খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন। বর্ণাঢ্য  র‍্যালি ও শোভাযাত্রা কালিয়াকৈর বাস স্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে বাইপাস, শ্রীফলতলী ও ট্রাক স্ট্যান্ড হয়ে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা 

Update Time : ০১:০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫