ঢাকা ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট ০৯:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / 949

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কফিল উদ্দিন (৫০) নামে এক দিনমজুরকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে শিশুটি খেলতে বের হলে অভিযুক্ত ব্যক্তি তাকে বনের ভেতরে নিয়ে গিয়ে জোরপূর্বক নির্যাতনের চেষ্টা করে। শিশুটি পালিয়ে এসে স্থানীয়দের ঘটনাটি জানায়। পরে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃত কফিল উদ্দিন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বাসিন্দা। তিনি কালিয়াকৈরের বটতলা দিঘীরপাড় এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুর হিসেবে কাজ করতেন।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

কালিয়াকৈরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

আপডেট ০৯:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫