নন্দীগ্রামে বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাংগঠনিক সভা
- Update Time : ০৪:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ৭২৮ Time View

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফার প্রচারণা কার্যক্রম ও আগামী নির্বাচন সামনে রেখে সাংগঠনিক বৈঠক করা হয়েছে। গত শুক্রবার থেকে টানা দুইদিন বিএনপি, যুবদল ও ছাত্রদলের পৃথক সভায় নেতাকর্মীদের নানা নির্দেশনা দেন নেতারা।
নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকার দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল। এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি সবুজ দেওয়ান।
এরআগে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিক রাকিব।
পৃথক সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম হেলাল, জেলা ছাত্রদলের সহ সভাপতি শামিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রনি, সহ সাধারণ সম্পাদক সামিউল সাকিব স্বচ্ছ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, খালিদ হাসান, নন্দীগ্রাম উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, গোলাপ আকন্দ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহিন, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী।
















